শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

ডোমারে জাহানারা ইমামপুত্র শহীদ রুমি’র ৭২ তম জন্মতিথি উদযাপন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শহীদ জননী জাহানারা ইমামপুত্র শহীদ রুমি’র ৭২ তম জন্মতিথি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা নারী, গুণজনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষর্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ-ভারত-প্রবাস বাংলা’র সংস্কৃতিক প্রধান বিশ্ব সংগঠন তিন বাংলা নিবেদিত শনিবার (৪ মার্চ) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন।

ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু’র সভাপতিত্বে সমন্বয়কারী গ্লোবাল সভাপতি তিনবাংলা আমেরিকা প্রবাসী কবি সালেম সুলেরী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে, কিংবদন্তী সংগঠক নার্গিস আহমেদ (আমেরিকা), বীরাঙ্গনা সমগ্র খ্যাত প্রামাণ্য লেখিকা সুরমা জাহিদ, মৈত্রীবাহিনী কণ্যা বৃহৎ বাংলা’র কন্ঠশিল্পী সুপর্ণা বন্দ্যোপাধ্যায় (কোলকাতা), সাংবাদিক, কবি ও সংগঠক সুলেখা সরকার (শিলিগুড়ি), কবি সংগঠক পারুল কর্মকার (শিলিগুড়ি), লেখক-চিত্রশিল্পী সৈয়দ ইকবাল (ক্যনাডা) প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ বক্তব্য রাখেন। আলোচনা শেষে গুণিজন, মুক্তিযোদ্ধা কমান্ডার, বীরাঙ্গনা নারী, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

সমন্বয়কারী গ্লোবাল সভাপতি তিনবাংলা আমেরিকা প্রবাসী কবি সালেম সুলেরী বলেন, প্রথমবারের মতো ‘তিনবাংলা’ একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শহীদ রুমি’র ৫২ তম জন্মতিথি উদযাপন, তারা আদেরগর্ব এলাকার সন্তান। বর্তমান ও নতুন প্রজন্মকে তরুণ রুমি’র বীরত্বগাঁথা জানানো জরুরী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে রুমি’র আদর্শ ও প্রত্যয় বিশেষ প্রেরণা যোগাবে। আগামীতে গুণিব্যাক্তিদের সমাবেশের মাধ্যমে জাহানারা ইমাম ও লুৎফুন্নেসা আব্বাস পদক প্রদান করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit