বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

শ্বশুর বাড়ি টেকনাফে থেকে অপহৃত জয়নাল আবদীন এক মাসেও উদ্ধার হয়নি চকরিয়ায় পরিবারের সংবাদ সম্মেলন !! 

এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৩২ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া :  কক্সবাজারের  টেকনাফে শ্বশুর বাড়ি এলাকা থেকে অপহৃত জয়নাল আবদীন এক মাসেও উদ্ধার হয়নি , অপহরণকারীরা  প্রশাসনের হস্তক্ষেপ কামনা জয়নাল আবদীনের পরিবার চকরিয়ায় সংবাদ সম্মেলন  করেছেন। ০৫ মার্চ সকাল ১১ টায় চকরিয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে জয়নাল আবদীনের মা ও  স্ত্রী আনুয়ারা বেগম সহ পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর (বিএম চর) ইউনিয়নের হাসি সিকদার পাড়া এলাকার মৃত আবুল হাশেমের পুত্র জয়নাল আবেদীন(৪০), এক মাস আগে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মহেশখালী পাড়া এলাকার মৃত আব্দুর রহমান শশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

২৮ জানুয়ারী বিকাল ৪ টার দিকে শশুর বাড়ি থেকে ঐ এলাকায় বেড়াতে বাহির হয় । রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় এলাকার দুই জন পরিচত ব্যক্তি জয়নাল আবদীনকে আক্রমণ পূর্বক দাওয়া করেছিল এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায় নি বলে জানান। ঘটনার বিষয়ে জয়নাল আবদীনের শাশুড়ি মাহমুদা খাতুন আবেদনকারী হয়ে টেকনাফ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে  একজন পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শনে করেছেন কিন্তু একমাস পার হয়ে গেলেও জয়নাল আবদীন এখনো উদ্ধার হয়নি ।

প্রায় সময় স্ত্রী আনুয়ারা বেগমের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে জয়নাল আবেদীনকে মারধরের আওয়াজ ও ৪০ লক্ষ টাকা দাবি করে আসছে অপহরণকারীরা । স্ত্রী মনোয়ারা বেগম আরো বলেন স্বামী জয়নাল আবদীন আগে থেকে মৎস্য হ্যাচারিতে চাকরি করতেন ঐসময় থেকে ইব্রাহিম ও সাইফুল ইসলাম সহ কয়েকজন পরিচিত ব্যক্তি চাঁদা দাবি করে আসছিল তাদেরকেই সন্দেহ করে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন বলে জানান ।

অপহৃত জয়নাল আবদীনের মা কান্নার সুরে বলেন আমার ছেলে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল আর ফিরে আসেনি আমার সন্তানকে ফেরত চাই আর কিছু চাইনা । অপহৃত জয়নাল আবেদীন কে উদ্ধারের জন্য  স্ত্রী আনোয়ারা বেগম কক্সবাজার পুলিশ সুপারের কাছে আবেদন নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন । এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার ।

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit