বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

লালমনিরহাটে শিয়ালের কামড়ে দুই শিশুসহ আহত ৩

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে দিনে দুপুরে শিয়ালের কামড়ে ছয় বছরের এক কন্যা শিশুসহ তিনজন আহত হয়েছে। বর্তমানে আহতরা লালমনিরহাট সদর হাসপাতাল ও কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।

শনিবার (৪ মার্চ) কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়ীত্বরত চিকিৎসক জান্নাতি ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালের দিকে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কাজীরহাট বাজারের দক্ষিণ পাশের্ব রেললাইনের পাশে শরবত আলীর কন্যা ছনিয়া খাতুন (৬) সকালে নিজ বাড়ির রান্না ঘরের সামনে বসে খেলাধুলায় মগ্ন ছিল। হঠাৎ করেই বাড়ির পিছন দিয়ে একটি শেয়াল অতর্কিত ভাবে মেয়েটির উপর হামলা করে এবং তার মাথায় কামড় দিলে কয়েক জায়গায় ক্ষত বিক্ষত হয়।মেয়েটির আর্তচিৎকারে অভিভাবকরা এগিয়ে আসলে শিয়ালটি পালিয়ে যায়।

একই সময় রেললাইনের উত্তর প্বার্শে সোহেল রানার তিন বছরের কন্যা শিশু সুমনা খাতুন (৩) নিজ বাড়ির আঙ্গিনায় খেলায় মগ্ন থাকলে বাড়ির পিছন দিয়ে শিয়াল এসে তাকেও অতর্কিত ভাবে হামলা করে এবং তার নাক ও চোখের উপরে কামড় দেয়। বাড়ির লোকজন মেয়েটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করেন।

এর পরে দুপুরের দিকে একই এলাকার রেললাইনের পাশেই কৃষক শফিয়ার রহমান (৬০)ভুট্টা ক্ষেতে কাজ করছিল হঠাৎ পিছন থেকে আরেকটি শিয়াল এসে তাকেও আক্রমণ করে এবং পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়ীত্বরত চিকিৎসক জান্নাতি ফাতেমা বলেন, শিশুটির অবস্থা তেমন ভালো ছিল না, তার চোখের উপরের কিছু অংশ ছিড়ে গেলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপালে রেফার্ড করি।

এলাকাবাসীরা জানায়,এলাকায় বেশ কিছুদিন থেকে শিয়ালের উপদ্রুপ বেড়ে গেছে। গ্রামের বেশ কিছু গবাদিপশুকেও শিয়ালের দল প্রায় প্রতিদিন আক্রমণ করছে। শিয়ালের আক্রমন থেকে বাঁচাতে শিশু ও গবাদিপশু নিয়ে চরম আতঙ্কে রয়েছেন অভিভাবকরা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit