বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

চকরিয়া ভটভটি বিজিবি,র বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

এম রায়হান চৌধূরী চকরিয়া প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৬৮ Time View
এম রায়হান চৌধূরী চকরিয়া প্রতিনিধি : ক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর একটি বাসের সাথে ভটভটির গাড়ীর মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিজিবি সদস্যদের মধ্যে থেকে কেউ আহত হয়নি। শনিবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং চকরিয়া-লোহাগাড়া সীমন্তবর্তী আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে মো. হামিদ (৩২), একই এলাকার দানু মিয়ার ছেলে নজু মিয়া (২৮) ও লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আজিজনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ভটভটি আমিরাবাদ যাচ্ছিল। এ সময় সীমান্তবর্তী এলাকার পৌছলে বিপরীত দিক থেকে বিজিবি সদস্যদের নিয়ে কক্সবাজারগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় ভটভটির তিন যাত্রী। আহত হয় আরো ৮ জন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইমন চৌধুরী জানান, সকালে ভটভটি ও বিজিবির সদস্যদের বহনকৃত একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বিজিবির সদস্যরা সাতকানিয়া বায়তুল ইজ্জত ক্যাম্প থেকে কক্সবাজার যাচ্ছিলেন। দুর্ঘটনায় ভটভটির তিনযাত্রী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি চিরিঙ্গা হাইওয়ে থানার জব্দ রাখা হয়েছে।

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit