বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা চৌগাছায় উপজেলার শ্রেষ্ঠ রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুল

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৪৪৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা যশোরের চৌগাছা উপজেলায় শ্রেষ্ঠ রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুল। এ বছর বিদ্যালয়টি থেকে দশজন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে দশজনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এ ফলাফলের ভিক্তিতে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুল থেকে যারা বৃত্তি পেয়েছে ইমরান সানি (৮৩৪), তৌফিক আলম তূর্য (৮৩৫), তাহানুর রহমান (৮৩৬), আবিদ শাহরিয়ার সামি (৮৩৭), এ এইচ এম আব্দুল্লা ইয়াছার (৮৩৮), সুবাহ সুনেহরী (৮৩৯), তাসনিম জিয়া (৮৪০), ফারজিয়া বিনতে ফারুক (৮৪১), তাজমীন জাহান রেশমি (৮৪২) ও তানজিলা তাবাসসুম (৮৪৩)।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানায়, আমাদের স্কুলটি ছায়াঘেরা শহরের কোলাহল মুক্ত অত্যান্ত মনোরম পরিবেশে অবস্থিত। স্কুলটি অত্যান্ত নিয়মাবর্তিতা ও সুশৃংখলার সাথে পরিচালিত হয়। বিদ্যালয়ের সকল শিক্ষক খুবই যতœসহকারে আমাদের পাঠদান করান।

স্কুলটির প্রধান শিক্ষক নাসির উদ্দীন জানান, এ বছর রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুল হতে দশজন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে দশজনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। উপজেলার আর কোন স্কুলের শিক্ষার্থী ট্যালেন্টপুলে শতভাগ বৃত্তি পাইনি। ফলে বলা যায় এ স্কুলের শিক্ষকদের ব্যাপক পরিশ্রম ও আন্তরিকতার ফল এটা। প্রতিষ্ঠানটি নতুন হিসেবে উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে এ ফলাফল ধরে রাখতেই আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুলের সহকারি প্রধান শিক্ষক সামাউল ইসলাম বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠিত এ স্কুলটি শুরু থেকে চৌগাছায় শিশু শিক্ষায় একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। এই ফলাফল তারই বহিঃপ্রকাশ। অবিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমরা কোমলমতি শিশুদের শেখানোর চেষ্টা করে চলেছি। এ সাফল্য ধরে রাখতে চাই। সকলের সহযোগিতা নিয়ে আগামীতে এ উপজেলায় শিশুশিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে রাগীব আহসান নিহাল স্কুলকে গড়ে তুলতে চাই।

শিক্ষার্থী অভিভাবক চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মুনঞ্জুরুল আলম লিটু বলেন, কোমলমতি শিক্ষার্থীরা এমন ভালো ফলাফল অর্জন করায় আমরা আনন্দিত। রাগীব আহসান নিহাল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনজীবী এ বি এম আহসানুল হক আহসান বলেন, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে শিশু শিক্ষায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। আগামীতে আরো ভালো কিছু করতে চাই।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit