রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালকসহ নিহত-২, আহত-৩

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৪০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় অটোরিক্সার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার লালমনিরহাট-বড়বাড়ি-রংপুর মহাসড়কের বুড়ির বাজার এলাকায় এ  দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক রেজাউল ইসলাম বড়বাড়ী ইউনিয়নের সেলিমনগর খেদাবাগ গ্রামের মুজিবর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তি ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টটিভ বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা শহর থেকে অটোরিক্সায় করে কয়েকজন যাত্রী বড়বাড়ী বাজার অভিমুখে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিক্সাটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই অটো রিক্সা চালক মুজিবর মারা যান আর অপর একজনকে লালমনিরহাট সদর হাসপাতাল নিয়ে যাওয়ার সময় মারা যান। আহত অপর ব্যক্তিদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, অটোরিক্সা এবং ট্রাকের সংঘর্ষের ঘটনায় ২জন নিহত হয়েছে। নিহত আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থল  থেকে দুমরে মুচরে যাওয়া অটোরিকশা ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit