বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

চকরিয়া ভূমিহীন ৪৩ হতদরিদ্র  পরিবার পেল মাথা গোঁজার ঠাই!! 

এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৫৫ Time View
এম  রায়হান চৌধূরী , চকরিয়া : মুজিব শতবর্ষের অঙ্গিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, আশ্রয়ণের সবার অধিকার শীর্ষক প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এবার কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে ভুমিহীন ও গৃহহীন ৪৩ হতদরিদ্র পরিবার পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই একটি করে নতুন বাড়ি। সরকারি বরাদ্দে দুই শতক জমিসহ নবনির্মিত বাড়িগুলো উপকারভোগী পরিবারের নারীপুরুষ সদস্যদের হাতে আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সহসা চকরিয়াকে শতভাগ ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেবেন। সেই লক্ষ্য নিয়েই চকরিয়া উপজেলা প্রশাসন মুজিব শতবর্ষের অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্পের নতুন বাড়ি নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে চকরিয়ায় চতুর্থ ধাপের ১৯২টি গৃহ হস্তান্তরের মাধ্যমে উপজেলার মোট ৮৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সাথে এই বাড়িতে থাকছে দু’টি করে শোয়ার কক্ষ, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা ও সুপেয় পানির জন্য নলকূপ। পাশাপাশি সহসা নতুন বাড়িগুলোতে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ লাইন।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit