শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

বুবলীর সঙ্গে রোমান্স : মাহফুজ আহমেদ বলছেন, প্রেমিকার মতো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

বিনোদন ডেস্ক : দেশীয় অভিনেতা মাহফুজ আহমেদ বহুল আলোচিত নায়িকা শবনম বুবলীকে নিয়ে শেষ করলেন সিনেমা ‘প্রহেলিকা’র কাজ । অপেক্ষা মুক্তির। মাঝে লম্বা সময় বিরতি নিয়ে ফের পর্দায় ফিরেছেন এ অভিনেতা। এবার ছোটপর্দায় নয়, সরাসরি প্রত্যাবর্তন করছেন বড়পর্দায়। 

ওপরের সব তথ্য পুরনো, মনে করিয়ে দেওয়ার জন্যই বলা। তবে নতুন খবর হলো চয়নিকা চৌধুরীর পরিচালনায় রোমান্টিক নায়ক-নায়িকার অবতারে রীতিমতো চমকে দিলেন মাহফুজ-বুবলী। গতকাল সন্ধ্যায় ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’।

যাতে দেখা গেল, সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্টমার্টিনের নৈসর্গিক স্থানে প্রেমের সুতোয় বাঁধা পড়লেন মাহফুজ-বুবলী। একে অপরের চোখে চোখ রেখে ঠোঁট মেলালেন এই বলে-মেঘের নৌকা তুমি/ তোমায় ওড়াবো আকাশে/ সাগরের শঙ্খ তুমি/ তোমায় বাজাবো বাতাসে…।

আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর তাতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন কোনাল।

গানটি নিয়ে বেশ আশাবাদী, খানিক ভয়ে ভয়েও আছেন নায়ক মাহফুজ আহমেদ। কারণ সিনেমায় এমন অবয়বে খুব বেশি দেখা মেলেনি এই অভিনেতার। তিনি বললেন, মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো।

আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit