শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

৩টি লক্ষণে বোঝা যাবে আয়রনের অভাবে রক্তস্বল্পতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শরীরে থাকা রেড ব্লাড সেল আমাদের ফুসফুস থেকে শরীরের অন্যান্য অংশে অক্সিজেন বহন করতে সাহায্য করে। শরীরে রেড ব্লাড সেলের অভাব হলে আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া দেখা দেয়। আয়রন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা শরীরে রেড ব্লাড সেল তৈরি করতে সাহায্য করে এবং তাদের অক্সিজেন বহন করতে সক্ষম করে, যাকে হিমোগ্লোবিন বলা হয়। শরীরের যে তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন যে আপনার শরীরে আয়রনের অভাবে রক্তস্বল্পতা হতে পারে।

১. শক্তি কমে যাওয়া এবং ক্লান্তি অনুভব করা

শরীরে আয়রন কমে গেলে রক্তস্বল্পতা দেখা দেয় এতে করে শরীর পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে না। আর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার প্রাথমিক লক্ষণ হল চরম ক্লান্তি এবং দুর্বলতা। এতে করে দৈনন্দিন স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয় এমনকি ঘুমেও সমস্যা দেখা দেয়।

২. দ্রুত হৃদস্পন্দন

আগেই বলা হয়েছে আয়রন হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে যার মাধ্যমে রেড ব্লাড সেল শরীরের চারপাশে অক্সিজেন বহন করতে সাহায্য করে। কিন্তু আয়রনের অভাবে হিমোগ্লোবিনের ঘাটতি হলে হৃৎপিণ্ডকে অক্সিজেন পরিবহনের জন্য দ্রুত পাম্প করতে হয়। এটি হৃদস্পন্দনে অনিয়ম সৃষ্টি করতে পারে, যার ফলে দ্রুত হৃদস্পন্দন দেখা দেয়।

৩. শ্বাস-কষ্ট

গবেষণায় দেখা গেছে, যাদের মাঝারি আয়রন ঘাটতি অ্যানিমিয়া আছে তাদের সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে একটি হলো শ্বাসকষ্ট। শরীরের অপর্যাপ্ত আয়রনের কারণেই এটি হয়ে থাকে।

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit