রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

আদালতে আলিয়াকে ‘লিভ ইন পার্টনার’ বললেন নওয়াজউদ্দিন!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়ার সঙ্গে দাম্পত্য জীবনে কলহ তুঙ্গে। সম্প্রতি আলিয়া মুম্বাইয়ের ভরসোভা থানায় নওয়াজউদ্দিনের নামে ধর্ষণের অভিযোগ করেছেন।

এদিকে শুক্রবার আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তাকে কাঁদতে দেখা যায়। ভিডিওতে তিনি দাবি করেন, নওয়াজ তার কাছ থেকে তাদের সন্তানদের চুরি করার চেষ্টা করছেন।

২০১০ সালে বিয়ে করেন নওয়াজ ও আলিয়া। তাদের দুই সন্তান মেয়ে শোরা ও ছেলে ইয়ানি। আলিয়ার দাবি, নওয়াজ তার সঙ্গে বিয়ের সম্পর্ক অস্বীকার করছেন।

অভিনেতার দাবি, তিনি আলিয়ার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। এ মর্মে আদালতে একটি বিবৃতিও দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেই বিবৃতিতে বলা হয়েছে, ২০১১ সালেই তাদের বিচ্ছেদ হয়েছে। এদিকে আলিয়া মানতে রাজি নন এ বিচ্ছেদ। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ডিভোর্সের কোনো কাগজে তিনি সাইন করেননি। এর আগে একবার ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলেন ঠিকই তবে পরে কথা বলে নিজেরা সব কিছু মিটিয়ে নেন।

এদিকে আলিয়ার দাবি, নওয়াজের পরিবার বিশেষ করে শাশুড়ি তাদের ছোট ছেলেকে ‘নাজায়েজ’ও বলেছেন। আর এসব নিয়েই পুলিশের কাছে গিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন আলিয়া। তার দাবি— যদি বিবাহিত নাই হন, তা হলে এতদিন কেন তার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন নওয়াজ?

আলিয়াকে এই সাক্ষাৎকারেই বলতে শোনা যায়, আমি যখন প্রথমবার লিভ ইনের কথা শুনলাম, আমি অবাক। ১২ বছর ধরে বিবাহিত সম্পর্কের পর এটি কত বড় শাস্তি তুমি আমায় দিচ্ছ। তুমি বলছ একটা বাচ্চা (মেয়ে শোরা) তোমার চাই, আর আরেকটা বাচ্চা (ইয়ানি) কে তুমি বলছ লিভ ইন থেকে হওয়া সন্তান। তুমি কোনো দিন বাচ্চাদের বড় হতে দেখলে না। আজ এসে বাচ্চাদের নিতে চাইছ।

আলিয়া আরও জানান, আপাতত তিনি বাচ্চাদের নিজের জিম্মায় রাখতে চান এবং অবশ্যই নওয়াজের মতো মানুষের থেকে ‘মুক্তি’ চান।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit