বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি

নির্বাচনে অংশ না নিলে বিএনপি এখন অস্তিত্ব সংকটে পড়বে – আহমদ হোসেন

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব– সংকটে পড়বে। দলের মধ্যে ভাঙন দেখা দেবে। বিএনপি যদি সংবিধান ও গণতন্ত্র বিশ্বাস করে, তবে নির্বাচনে আসবে। আর নির্বাচনে কোন দল অংশ নেবে, কোন দল নেবে না তা আওয়ামী লীগের বিষয় না। গণতন্ত্রের ধারা অব্যাবহত রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এসব কথা বলেন। খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ এ অনুষ্ঠান আয়োজন করে।

আহমদ হোসেন আরও বলেন, ‘বিএনপি এখন শুধুই নালিশ ও মিথ্যাচার করে বেড়াাচ্ছে। তাদের এখন আর মনের জোর নেই। মানুষের মনের জোর যখন কমে যায় তখন গলার জোর বেড়ে যায়। বিএনপি ও ফখরুল ইসলামের গলার জোর বেড়ে গেছে। তবে যতই লাফালাফি করুক বিএনপিকে আর কখনো জনগণ ক্ষমতায় বসাবে না। কারণ, তাদের স্বভাব জনগণ জানে। দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে, যা আগে কেউ কোন দিন করেনি। তাই জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং দেশ পরিচালনা করবেন।

পূূর্বধলার খলিশাউড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ খাঁর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাকিয়া পারভিন খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আহনাফ হোসেন, খলিশাউড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, নেত্রকোনা জেলা পরিষদ সদস্য শাহানাজ পারভীন প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit