বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

চকরিয়ায় শহীদ লেঃ কর্নেল কাইছারের ১৪তম শাহাদাত বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল

এম রায়হান চৌধূরী .চকরিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৬ Time View
এম রায়হান চৌধূরী .চকরিয়া প্রতিনিধি :  চকরিয়ায় বিডিআর বিদ্রোহে নিহত শহীদ লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোঃ আইয়ুব কাইছারের ১৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শহীদের বড়ভাই অবসরপ্রাপ্ত প্রকৌশলী আলহাজ্ব জহুরুল মাওলা। তিনি সভাপতির বক্তব্যে- ছোটভাই শহীদ আবু মুসা মোঃ আইয়ুব কাইছারসহ পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী তৎকালীন বিডিআর প্রধানসহ সকল নিরস্ত্র মেধাবি অফিসার হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়া শহীদ পরিবারের সম্মানার্তে পৌরসভা কতৃপক্ষের প্রক্রিয়াধীন শহীদ আবু মুসা মোঃ আইয়ুব কাইছারের নামে থানা সেন্টারস্থ বাড়ি থেকে চকরিয়া কোরক বিদ্যাপীঠ পর্যন্ত সড়কটি বাস্তবায়নের দাবি জানান তিনি।পরে শহীদ কাইছারসহ সকলের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন বায়তুর রহমান জামে মসজিদ কমপ্লেক্সের খতিব মাওলানা মুহাম্মদ এহছানুল হক নঈমী। এসময় চকরিয়া প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আলেম ওলামা, শহীদ পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit