শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দুর্গাপুরে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : পশু প্রাণি পালনে সফলতা ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুন) সকালেয় এমকেসিএম স্কুল মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র আব্দুস ছালাম।

উদ্বোধন শেষে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস ছালাম, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শিমু দাস, ভেটেরিনারী সার্জন ডা. শিলা দাস, সাংবাদিক সম্পাদক কলি হাসান তালুকদার প্রমূখ।

বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে বেকার যুবকগন গাভী ও ষাড় পালনের মাধ্যমে বেকারত্ব সমস্যা দূর করছে। যারা বেকার এখনো কোন কাজ পায়নি, তারা গবাদিপশু-পাখি পালনে এগিয়ে আসলে আমরা সহযোগিতা করব। আপনারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। প্রাণী পালন করে দুধ, মাংস বিক্রি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড়, গাভি, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর প্রদর্শনে ৫০টি স্টল অংশগ্রহন করে। এ সময় ৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ট খামারীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit