শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

তুরস্ক ও সিরিয়া ভূমিকম্প : আশঙ্কাই সত্যি হলো, মৃত্যু ৫০ হাজার ছাড়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান আশঙ্কা করেছিলেন, ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ মারা যাবে। সেই আশঙ্কাই সত্যি হলো। তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮।

দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শুক্রবার রাতে তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ২১৮-তে। সিরিয়ায় সর্বশেষ ঘোষিত মৃতের সংখ্যা পাঁচ হাজার ৯১৫ জন। দুই দেশে সম্মিলিত মৃতের সংখ্যা ৫০ হাজারের ওপরে উঠে গেল।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের আজ ১৯তম দিন। গত ১৯ ফেব্রুয়ারি জীবিতদের উদ্ধারের আশা ছেড়ে দিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি)। এখন ধ্বংসস্তূপ সরালেই বেরিয়ে আসছে শত শত মরদেহ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ক্ষতিগ্রস্ত হাতায় প্রদেশ পরিদর্শনকালে বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে দুই লাখ বাড়ি নির্মাণ করা হবে। নতুন বাড়িগুলো ফন্ট লাইন থেকে দূরে পাহাড়ের কাছাকাছি তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। আশা করছেন, এক বছরের মধ্যেই ঘরহারা মানুষকে নতুন বাড়িতে নিয়ে যেতে পারবেন। 

সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit