সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সুর পাল্টেছে নওয়াজের পরিচারিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : হঠাৎ সুর নরম করেছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর পরিচারিকা স্বপ্না। তার অভিযোগের অভিমুখ ঘুরে গেছে অভিনেতার স্ত্রী আলিয়ার বিরুদ্ধে। নওয়াজের বিরুদ্ধে করা সব অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তিনি, ক্ষমাও চেয়েছেন। এই প্রসঙ্গেই এ বার সরব হলেন অভিনেতার ভাই শামাস।

টুইট করে তিনি জানান, নওয়াজ স্বপ্নাকে টাকা দিয়েছেন তার পক্ষ নিয়ে কথা বলার জন্য। নওয়াজের উদ্দেশে এর পর তার প্রশ্ন, ‘কত জনকে এ ভাবে কিনে নেবে?’আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীও সরব হয়েছিলেন এ বিষয়ে। সেই টুইট শামাস শেয়ার করে নেন।

নওয়াজ এবং তার ভাইয়ের বিবাদের বিষয়ে ইন্ডাস্ট্রির প্রায় সকলেই সব জানেন। কয়েক বছর আগে তিনি নওয়াজের কাজকর্ম দেখাশোনা করতেন। এমনকি, একটি ছবিও পরিচালনা করেছিলেন। তার পরিচালিত ‘বোলে চুড়িয়া’ ছবিতে নওয়াজ ছিলেন মুখ্য চরিত্রে। ছবিটি মুক্তির আগে তারা কুৎসিত ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন। শামাসের অভিযোগ, নিজের অভিনয়ের পেশাতেও নওয়াজ সৎ নয়।  

টাকাপয়সা ও খাবার ছাড়া দুবাইয়ের বাড়িতে পরিচারিকাকে আটকে রাখার অভিযোগ উঠেছিল আগেই। সমাজমাধ্যমে পরিচারিকার কান্না বিজরিত ভিডিও পোস্ট করেছিলেন নওয়াজের স্ত্রী আলিয়া সিদ্দিকীর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। জানিয়েছিলেন, বিতর্ক থেকে অভিনেতার নাম বাদ দেওয়ার জন্য পরিচারিকাকে ক্রমাগত হুমকি দিচ্ছেন অভিনেতার ম্যানেজার।

তার পরই শোনা যাচ্ছিল, স্বপ্নাকে দুবাই থেকে আনানোর ব্যবস্থা করছিলেন নওয়াজ। এর মাঝে কী হল কেউ জানেন না, হঠাৎ উল্টো ঘুরে গেল স্বপ্নার বয়ান। যা নিয়ে মন্তব্য করার সুযোগ ছাড়লেন না নওয়াজের ভাই শামাস।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit