শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ইরানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রোববার (১৯ ফেব্রুয়ারি) সাপ্তাহিক মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, ‘ইরান তাদের আগ্রাসনমূলক কাজ বাড়িয়ে দিয়েছে আর তা থামাতে আমাদের প্রচেষ্টার মাত্রা বাড়াতে হবে।’

নেতানিয়াহু আরও বলেন, গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে একটি তেল ট্যাঙ্কারে আক্রমণ করে ইরান। এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতায় আঘাত করেছে তারা। তবে নেতানিয়াহুর এ অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।
  
ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, গত ১০ ফেব্রুয়ারি আরব সাগরে ইসরাইলি জাহাজে হামলার ঘটনা ঘটে। ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি শাহেদ ড্রোনের মাধ্যমে এই হামলা চালিয়েছে। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি ইরানের ইস্পাহান শহরের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা হয়। ওই হামলার জন্য ইসরাইলকে দায়ী করে ইরান। সেই সঙ্গে প্রতিশোধ নেয়ারও অঙ্গীকার করে দেশটি।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit