শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন দুর্গাপুরে মনোনয়ন জমা দিলেন তিন প্রার্থী

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকজোড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে তিন জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী সফিকুল ইসলাম, স্বতন্ত্র মো. সিরাজুল ইসলাম ও মো. ইউসুফ তালুকদার উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন জমা দেন। রোববার বিকাল পাঁচটা পর্যন্ত আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল জানান, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা উপজেলা নির্বাচন কার্যালয়ে যথাসময়ে এ মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী রোববার (১৯ ফেব্রুয়ারী) ছিলো মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১শ ৬৭ জন। আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ওই ইউনিয়নের উপ-নির্বাচন।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে বাকলজোড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইয়াকুব আলী তালুকদার। নির্বাচিত হওয়ার পর গত ১০ জানুয়ারি শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit