বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

নোয়াখালীতে সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার ৯ টি উপজেলায় এবছর ৫ লাখ ৪৪ হাজার ৩৩০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।ব্রিফিংয়ে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলায় স্থায়ী ও অস্থায়ীসহ মোট ২ হাজার ২৮৭ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৪৩ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ৮৫ হাজার ২৮৭ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফল করতে জেলার ৯ টি উপজেলায় ৪ হাজার ৫৭৪ জন স্বেচ্ছাসেবক এবং ৮৮৮ জন মাঠকর্মী দায়িত্ব পালন করবেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।প্রেস ব্রিফিংয়ে ডা. মাসুম ইফতেখার আরো বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা রোগ থেকে রক্ষা পায় তা নয়, আরও অনেক উপকার হয়। এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও অন্যান্য সংক্রামক রোগে ঘন ঘন আক্রান্ত হওয়া রোধ করে, যা শিশুকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit