শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শপথ ও অভিষেক 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইয়ারপুর ইউনিয়ন ২নং জোনের নবগঠিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কর্ণার চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড থাই পার্টি সেন্টারে ইয়ারপুর ইউনিয়ন ২নং জোনের উদ্যোগে এই শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সদস্যদেরকে সেবামূলক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।প্রধান অতিথি ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহম্মেদ সুমন ভূঁইয়ার উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোঃ জহীরুল ইসলাম খান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা মোঃ মোজাফফর হোসেন জয়, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদ আলী খান পাপ্পু ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান হোসেন সুজন।এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ, ক্রীড়া সম্পাদক মোঃ লেবুবুর রহমান ও দপ্তর সম্পাদক নিহার রায়।  
শেষে ইয়ারপুর ইউনিয়ন ২নং জোনের নবগঠিত সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামানসহ ৩৫ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়। 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit