শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

প্রধানমন্ত্রীকে নিয়ে যে গান গাইলেন মেয়র আতিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরের কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কালশী বালুর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধন করেন তিনি।

এ অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত আছেন স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম, চিফ অব আর্মি স্টাফ জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে একটি গান গেয়েছেন মেয়র আতিকুল ইসলাম। 

গানের কথাগুলো ছিল এমন— ‘১৬ কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা…, দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা…।’

গান শুনে মঞ্চে বসে হাসতে দেখা যায় শেখ হাসিনাকে। এর পর বালুর মাঠে কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর ৬ লেন সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ককে ৬ লেনে উন্নীত করাটাকে মিরপুরবাসীর জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন বাসিন্দারা। অনুষ্ঠানে যোগ দিতে আসা উচ্ছ্বসিত সাধারণ মানুষের আশা, এর ফলে আরও সহজ হবে যাতায়াত ব্যবস্থা।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit