শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বারহাট্টায় প্রতিপক্ষের হামলায় দুইজন আহত

শান্তা ইুসলাম,নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

শান্তা ইুসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার চিরাম ইউনিয়নের জয়পতাক গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- জয়পতাক গ্রামের মোঃ অলিউল্লাহর স্ত্রী মোছাঃ মিতু আক্তার, হারেছ মিয়ার ছেলে মোঃ সজীব মিয়া। হামলায় আহতদের বারহাট্টা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। এ হামলার ঘটনায় মোছাঃ মিতু আক্তারের স্বামী মোঃ অলিউল্লাহ বাদী হয়ে বারহাট্টা থানায় অভিযোগ করেছেন।

জানা যায়, জেলার বারহাট্টা উপজেলার জয়পতাক গ্রামে বাদী ও বিবাদীগণ পরস্পর আত্মীয় ও পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে পূর্ববিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে জয়পতাক গ্রামের মৃত কিতাব আলী ছেলে মোঃ কমল মিয়া গরু বাছুর দিয়ে মোঃ অলিউল্লাহর বর্তমান ইরি ফসলের ক্ষতি করে আসছিল। মোঃ অলিউল্লাহ স্ত্রী মোছাঃ মিতু আক্তার ক্ষতির কারণ জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ের কমল মিয়ার ডাকে তার পরিবারের অন্যান্য লোকজন দলবদ্ধ ভাবে এসে মোঃ অলিউল্লাহর পরিবারের লোকজনের উপর এ হামলার ঘটনা ঘটায়।বারহাট্টা থানার ওসি মোঃ লুৎফুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit