রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সামান্থা, তালিকায় আরও আছেন যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তেলেগু সিনেমার এই অভিনেত্রী।

এবার তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হলেন সামান্থা। ওরম্যাক্স মিডিয়া ২০২৩ সালের জানুয়ারি মাসের জরিপ প্রকাশ করেছে। তাতে সেরা অভিনেত্রীর জায়গা পেয়েছেন সামান্থা।

ওরম্যাক্স মিডিয়া এক টুইটে জানিয়েছে, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় সবার ওপরে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এরপর যথাক্রমে রয়েছেন— কাজল আগরওয়াল, আনুশকা শেঠি, সাই পল্লবী, রাশমিকা মান্দানা, পূজা হেগড়ে, তামান্না ভাটিয়া, কীর্তি সুরেশ, শ্রীলীলা ও শ্রুতি হাসান। অন্যদিকে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে সামান্থার অবস্থান দ্বিতীয়।

গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন সামান্থা রুথ প্রভু। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলেছে। গত অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। তবে কিছুটা সুস্থ হয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শকুন্তলম’। ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন গুনাশেখর। ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেলেগু ভাষার এই সিনেমা।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit