শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবীতে বিক্ষোভ ও সমাবেশ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View
আশুলিয়া ঢাকা প্রতিনিধি : আশুলিয়ায় গার্মেন্টস শিল্প শ্রমিকদের নিম্নতম মজরী ২৩ হাজার টাকা ঘোষণা এবং অবিলম্বে মজুরী বোর্ড গঠনের দাবীতে শ্রমিক সমাবেশ-বিক্ষোভ মিছিল করেছেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) ও গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) এর নেতৃবৃন্দ।শুক্রবার বিকালে আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি করেন নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ নিয়ে ক্লাব চত্বরে সমাবেত হন তারা। এরপরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নেতারা বলেন শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই দাবি আদায়ের কর্মসূচি চলতে থাকবে। প্রয়োজনে আরো কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বর্তমান বাজার মূল্যের উর্ধ্বগতিতে শ্রমিকদের জীবন যাপন দুর্বিষহ যন্ত্রণাময় হয়ে উঠেছে। বিশ্ব বাজারের দোহাই দিয়ে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে কিন্তু শ্রম আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর মজুরীর হার সুপারিশ করার বিধান থাকলেও তা করা হচ্ছে না। বাজার মূল্যের সাথে তুলনামূলক বিশ্লেষণ করে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন কাঠামো বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করা এখন সময়ের দাবি ও খুব প্রয়োজন। তাই বাজারের সাথে তাল মিলিয়ে জীবন যাপন করতে শ্রমিকদের মজুরী বোর্ড গঠন করে সর্বনিম্ন ২৩ হাজার টাকা মজুরী করার জোর দাবি জানান নেতারা।
জি-স্কপ এর কেন্দ্রীয় নেতা নইমুল আহসান জুয়েলও আইবিসির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুব সম্পাদক বাবুল আক্তার এর উপস্থিতি আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন আইবিসির আঞ্চলিক কমিটির সভাপতি মো: আল-কামরান।জি-স্কপ আঞ্চলিক কমিটির সমন্বয়ক মো: মিজানুর রহমান মিজানের সঞ্চালনায়, সাধারণ সম্পাদক মো: ফরিদুল ইসলামের সার্বিক ব্যাবস্থাপনায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন আইবিসি ও জি-স্কপের নেতা মো: সরোয়ার হোসেন, মো: তুহিন চৌধুরী, মো: ইব্রাহীম, মো: ইমন শিকদার, মো: শামীম, মো: জহীর, মো: বাচ্চু, মো: আব্বাস উদ্দীন, মো: রাকিবুল ইসলাম সোহাগ, মো: সুলতান মাহমুদ, মো: আল আমীন, মো: কবির, মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পোশাক শ্রমিকরা।

 

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit