শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

লালমনিরহাটে প্রায় ২ লাখ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটে  এবারে ১ লক্ষ ৮২ হাজার ৯শত ৬৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে জেলায় ৩ হাজার ৯৩০ জন স্বাস্থ্যকর্মী ওইদিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে। ২০ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে গোটা জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে সিভিল সার্জন হলরুমে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লালমনিরহাট জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় জেলায় কর্মরত ইলেক্ট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, এবারে লালমনিরহাট জেলায় ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১লক্ষ ৭১হাজার ২শত ৮০জন, ০৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১হাজার ৩শত ৫৬জন। ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২ শত ৭৮ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৫০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে।
এ ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬টি ইউনিয়নে মোট স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১শত ২৬টি, ইউনিয়ন সুপারভাইজারের সংখ্যা ১শত ৩৮টি, ওয়ার্ড সুপারভাইজারের সংখ্যা ৪শত ১৪টি ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন ২ হাজার ২শত ৫২জন। জেলায় মোট স্বাস্থ্য কর্মীর সংখ্যা ৩ হাজার ৯৩০ জন। প্রেস ব্রিফিং মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন লালমনিরহাট মেডিকেল অফিসার (সমন্বয়) ডাঃ দেলোয়ার হোসেন রাজু। 

কিউএনবি/আয়শা/১৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit