বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা চীনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিং সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাতে এ প্রত্যয় জানান চীনের প্রেসিডেন্ট। 

শি জিনপিং বলেছেন, বিশ্ব, সময় ও ইতিহাস বদলে যাওয়ার এই জটিল পরিস্থিতিতে ইরান ও চীন একে অপরকে সাহায্য করছে, একাত্মতা এবং সহযোগিতায় একসঙ্গে কাজ করে যাচ্ছে।

২০ বছরের মধ্যে ইরানের প্রেসিডেন্টের প্রথম রাষ্ট্রীয় সফরের আতিথ্য করছে এশিয়ান অর্থনৈতিক জায়ান্ট চীন। বেইজিং-এ মঙ্গলবার বৈঠক করেন দুই প্রেসিডেন্ট।   

শি জিনপিং বলেন, একতরফাবাদ ও আধিপত্যবাদ প্রতিরোধ করতে এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় ইরানকে সমর্থন করে চীন। 

তিনি আরো বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার ক্ষেত্রে বহিঃশক্তি যেসব পদক্ষেপ নিচ্ছে, তার বিরোধিতা করে বেইজিং।

বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে ইরানের পারমাণবিক সমস্যার যথাযথ সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি ইরানের প্রেসিডেন্টকে বলেছি যে তাদের পরমাণু চুক্তি বাস্তবায়নে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা চালিয়ে যাব আমরা।’

এর আগে মঙ্গলবার ইরান ও চীনের মধ্যে ২০টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়। রাইসি ও জিনপিং’র উপস্থিতিতে এসব স্মারক সই হয়।

কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit