সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

তিন মাস পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত ওয়াসিম আকরাম (২৮)-এর মরদেহ তিন মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত ওয়াসিম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং রমজান আলীর পুত্র।

গতকাল শনিবার (৫ জুলাই) মেইন সীমান্ত পিলার ৬০-এর নিকট মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১১ এপ্রিল ভারতীয় অংশের ইছামতী নদীর তীরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সীমান্তের বাংলাদেশের অংশে দাঁড়িয়ে মরদেহটি নিজ ছেলের বলে সনাক্ত করেন ওয়াসিমের বাবা রমজান আলী। এরপর বিএসএফ মরদেহটি উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।

পুত্রের মরদেহ ফেরত পেতে বিজিবির কাছে লিখিত আবেদন করেন রমজান আলী। তার আবেদনের প্রেক্ষিতে মহেশপুর ৫৮ বিজিবি বিএসএফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে। টানা আলোচনার ফলেই ভারতীয় পুলিশ ও বিএসএফ নিহত যুবকের মরদেহ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় নিহতের বাবা রমজান আলী (৬০) এবং বড় ভাই মেহেদী হাসান (৩৫) মরদেহ গ্রহণ করেন। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওয়াসিম আকরামের মরদেহ নিজ গ্রাম বাঘাডাঙ্গার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit