মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

বিয়ে করার সঠিক সময় কোনটি?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কেউ বলেন, বিয়ের বয়স হয়ে গেল। এর পরে দেরি হয়ে যাবে। কেউ আবার বলেন, বিয়ের কোনও বয়স হয় না। এ তর্ক যেন থামেই না। কেউ বিয়ে করেন ২৫ বছর বয়সে, কেউ আবার বয়স ৩০ পেরিয়ে গেলেও অপেক্ষা করেন মনের মতো সঙ্গীর জন্য। কিন্তু অপেক্ষা করলেই যেন বিপদ। বয়স যত বাড়তে থাকে, সমাজের মাথাব্যথাও বাড়ে। নারীদের নিয়ে সমাজের মাথাব্যথাটা বোধ হয় একটু হলেও বেশি।

কে কখন বিয়ে করবে পুরো বিষয়টি তার ব্যক্তিগত। তবে বাংলাদেশে এই বিষয়টি ব্যক্তিগত হয়েও যেন ব্যক্তিগত থাকে না। এ দেশে এখন একটি বড় সংখ্যক মানুষ ২৭-২৮ থেকে ৩১-৩২ বছর বয়সের মাঝে বিয়ে করছেন। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তার পরেই বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন তারা। মেয়েদের ক্ষেত্রেও একই ছবি।

তবে এনিয়ে বিতর্ক রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী প্রশ্ন করেন, ২০-র শুরু দিকে বিয়ে করলে কী খুব ক্ষতি হয়ে যায় জীবনে? তিনি বলেন, ২০-র কোঠাটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। অনেক নারী কুড়ি বছরের গোড়ার দিকে বিয়ে করেন। সঠিক সময় সঙ্গী খুঁজে বার করে তাকে বিয়ে করে সংসার গোছানোর জন্য চাপ আসতে থাকে। কেউ কেউ এই সিদ্ধান্ত নিয়ে ঠিক প্রমাণিত হয়েছেন। কেউ কেউ আবার মনে করেন এত তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্তটা বোধ হয় সঠিক ছিল না। আমার কী করা উচিত বলুন তো? ওই পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তার এই সিদ্ধান্ত নিয়ে নানা লোকের নানা মত দিয়েছেন। এক জন লিখেছেন, ২৫ বছর বয়েসের আগে জীবনের বিষয়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসে না। তাই ওই বয়েসের আগে বিয়ে না করাই ভাল।

আরেক জন লিখেছেন, আমি ১৯ বছর বয়সে বিয়ে করেছি। ২০ থেকে ৩০ বছরের মধ্যে আমার আর স্বামীর চিন্তাধারায় আমূল পরিবর্তন আসে। এখন আমরা সংসার করতে গিয়ে হাড়ে হাড়ে তা টের পাচ্ছি। দু’জনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেই ভুল সিদ্ধান্তের জন্য। একজন লিখেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের প্রজনন ক্ষমতা কমে যায়। তার ওপর কর্মব্যস্ত জীবনে বেড়ে চলা মানসিক চাপ, জীবনযাত্রায় অনিয়ম, শরীরে বিভিন্ন রোগের হানা— এমন নানা কারণে সন্তানধারণের ক্ষমতা কমে যায়। তাই খুব বেশি বয়সে বিয়ে না করাই ভাল।

সমাজের চোখরাঙানিতে নয়, নিজের ভাল-মন্দ বুঝেই বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়ো করে পারিপার্শ্বিক চাপে পড়ে নয়, নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বিয়ে করার কথা ভাবুন। একটু দেরিতে বিয়ে করার সমস্যা যেমন রয়েছে, রয়েছে অনেক সুবিধাও। তাই মন থেকে সায় পেলে তবেই বিয়ের কথা বলছেন অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit