সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

রাতে মুক্তি পাচ্ছে শুভ-বিন্দুর ‘উনিশ ২০’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন অভিনেত্রী বিন্দু। আর বিরতির পরই ফিরছেন নতুন এক প্রেমের গল্প নিয়ে। জুটি বাঁধছেন চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে। এরই মধ্যে চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে সিনেমাটির ‘পাখি পাখি মন’ নামের একটি গান প্রকাশিত হয়েছে। আর এ গানেই এই জুটির কেমিস্ট্রির যে আভাস পেয়েছিল দর্শক, তার প্রমাণ মিলল ট্রেলারেও।

৬ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছিল ‘উনিশ ২০’-এর ট্রেলার। এর আগে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। টিজার প্রকাশ পাওয়ার পর থেকে পরিচালক মিজানুর রহমান আরিয়ান নেটিজেনদের প্রশংসায় ভাসছেন। প্রিয় এ জুটির নতুন কাজ দেখতে মুখিয়েও আছেন দর্শক। ফিল গুড লাভ স্টোরি / ফিল গুড রোম্যান্স ঘরানার ৯০ মিনিটের এ সিনেমায় থাকবে তিনটি গান। এরই মধ্যে সিঁথি ও সাকিবের গাওয়া ‘পাখি পাখি মন’ দর্শকনন্দিত।

এ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তখাব দিনার ও তানিয়া আহমেদকে। আরও আছেন হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান, ইরফান মৃধা শিবলু, তপন মজুমদার, এলিনা শাম্মি, আমিরুল ইসলাম, শর্মী আহমেদ, মুনমুন সিদ্দিকী, লিওনা লুভাইনা, সুস্মিতা সিনহা, এ এম মজুমদারসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit