রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

নায়ক থেকে ফের গায়কের ভূমিকায় সালমান খান?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : কয়েক বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা সালমান খান। চলতি বছরের ইদে মুক্তি পেতে চলেছে ‘ভাইজান’-এর নতুন ছবি, ‘কিসি কা ভাই, কিসি কি জান’। 

ইতোমধ্যেই ‘পাঠান’ ছবিতে কয়েকটি দৃশ্যে শাহরুখ খানের সঙ্গে তার যুগলবন্দি নজর কেড়েছে দর্শকের। দুই তাবড় তারকাকে পর্দায় এক ফ্রেমে দেখতে পাওয়া অনুরাগীদের কাছে কম বড় পাওনা নয়।

ঈদ উপলক্ষে অনুরাগীদের জন্য আরও এক চমক নিয়ে আসছেন ভাইজান। জানা গেছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে গানও গাইতে চলেছেন সালমান। ছবির অ্যালবামে থাকছে ‘নাইয়ো লাগদা’ গানের অন্য একটি ভার্শন। সেই সংস্করণটি গাইবেন সালমান নিজেই। এতে সুর করবেন হিমেশ রেশমিয়া।

 

অবশ্য, সালমানের কণ্ঠে গান এই প্রথম নয়। এর আগে বেশ কয়েকটি ছবিতে তাকে শ্রোতারা গায়কের ভূমিকায় দেখেছেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন তিনি। তার পরের বছর নিজের প্রযোজিত ‘হিরো’ ছবিতে টাইটেল ট্র্যাকের একটি ভার্শনে শোনা যায় সালমানের কণ্ঠ। ছবিতে আরমান মালিকের গাওয়া গানটির পাশাপাশি জনপ্রিয় হয়েছিল সালমানের গাওয়া গানের ভার্শনও। গানের প্রতি যে তার ভাল লাগা আছে, তার প্রমাণ সালমানের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা। সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকারের প্রয়াণের পর তারই একটি গানের কয়েক কলি গেয়ে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।

এখনই এই গান নিয়ে বিশেষ কোনও তথ্য দিতে নারাজ ছবির নির্মাতারা। ঈদের আগে অনুরাগীদের চমকে দিতে চান সালমান। তাই ছবি মুক্তির আগেই তার গাওয়া গানটি প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit