শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

ইরানি তরুণীকে ধর্ষণের অভিযোগ রাখির স্বামীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক  : বলিউড তারকা রাখি সায়ন্ত এবং স্বামী আদিল দুরানির দাম্পত্য কলহ কিছুদিন থেকেই তুঙ্গে ছিল। আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে থানায় মামলা দেন রাখি। এরই পরিপ্রেক্ষিতে আদিল এখন কারাগারে। কারাগারের অভ্যন্তরে থাকা অবস্থায় আরেক গুরুতর অভিযোগ তুলেছেন ইরানি এক তরুণী।
 
ইরানি তরুণীর অভিযোগ- আদিল দুরানি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে লাগাতার ধর্ষণ করেছেন। মহীশূরে তারা একসঙ্গে থেকেছেনও। পাঁচ মাস আগে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আদিল তা প্রত্যাখ্যান করেন এবং এ ধরনের সম্পর্ক অনেকের সঙ্গে আছে বলে স্বীকার করেন আদিল। শুধু তাই নয়, বেশি বাড়াবাড়ি করলে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরালের হুমকি দেন আদিল। এক কথায় এ বিষয়ে একেবারেই মুখ খোলা নিষেধ ছিল আদিলের পক্ষ থেকে। এজন্য মামলা করার সাহস করতে পারিনি। বর্তমানে স্ত্রীর দায়ের করা মামলা কারাগারে থাকায় মামলা করার সাহস পেয়েছি।

এদিকে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর জানুয়ারি মাসে বিয়ের খবর প্রকাশ্যে আনেন বিবাহিত স্ত্রী রাখি। তাদের সম্পর্কের কথা সবারই জানা ছিল। অথচ বিয়ে করার পর আট মাস পর্যন্ত গোপন রেখেছিল বিয়ের খবর। পরে দাম্পত্য সম্পর্ক টালমাটাল হলে স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, পরকীয়া, টাকা ও গয়না চুরি এবং পণ নেওয়ার মতো অভিযোগ আনেন রাখি। সেই অভিযোগের ভিত্তিতেই গত ৭ ফেব্রুয়ারি গ্রেফতার হন আদিল।

সূত্র: আনন্দবাজার।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit