বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

অঝোরে কাঁদলেন প্রতিমন্ত্রী পলক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৭ Time View

ডেস্ক নিউজ : নাটোরের সিংড়ায় কর্মসূচিতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা সেই আওয়ামী লীগ নেতা রশিদুল ইসলামের মৃতদেহ দেখে অঝোরে কাঁদলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার সকাল ১০টায় উপজেলার বাহাদুরপুর ঈদগাহ মাঠে জানাজার পূর্বে তার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদলেন এবং স্বজন ও নেতাকর্মীদের জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। এ সময় উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর চোখে-মুখেও কান্না ভেসে উঠে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছাড়াও উপস্থিত ছিলেন- নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, শেরকোল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, চামারি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন, হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল প্রমুখ।

মৃত আওয়ামী লীগ নেতা ২ ছেলে ও স্ত্রী এবং স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন বলে মৃতের পরিবার সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি দলীয় কর্মসূচিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা। পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit