সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

এবার ঘরের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৮ Time View

স্পোর্টস ডেস্ক : বদলি নামার চার মিনিটের মধ্যে আর্সেনালকে লিড এনে দিলেন লিসান্দ্র ত্রোসার্ড। ইংলিশ দলটির জার্সিতে যা তার প্রথম গোল। কিন্তু ম্যাচ শেষে হাসতে পারলেন না তিনি। আইভান টনি গোল করে পয়েন্ট এনে দিলেন ব্রেন্টফোর্ডকে। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-১ ড্র করেছে আর্সেনাল। ৬৬তম মিনিটে ত্রোসার্ড আর্সেনালকে এগিয়ে দেওয়ার পর ৭৪তম মিনিটে ম্যাচে সমতা টানেন টনি।

পাঁচ মাস অজেয় থাকার পর আগের ম্যাচে এভারটনের মাঠে হেরে ধাক্কা খায় আর্সেনাল। লিগে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারে ১-০ গোলে। এবার নিজ আঙিনায় ফিরেও হতাশ হতে হলো মিকেল আর্তেতার দলকে। এক পয়েন্টের সুবাদে অবশ্য লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির থেকে আরেকটু ব্যবধান বাড়িয়েছে আর্সেনাল। ২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে দলটির পয়েন্ট ৫১। দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৪৫।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit