বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

পদে পদে পুলিশি বাঁধার মধ্যেও মনিরামপুরে ৬ ইউপিতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : পদে পদে পুলিশি বাঁধা ও হয়রানির মধ্য দিয়ে গতকাল শনিবার যশোরের মনিরামপুরে বিএনপি ১৭ ইউপির মধ্যে ছয়টিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে পদযাত্রাকে সামনে রেখে পুলিশ অধিকাংশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযানের নামে হয়রানি করেছে। তবে পদযাত্রায় বাঁধা অথবা হয়রানির অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সক্রিয় ভ’মিকা পালন করেছে মাত্র।

থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন অভিযোগ করেন, বিদ্যুৎ, গ্যাস, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফলের লক্ষ্যে মনিরামপুরে গত বুধবার শান্তিপূর্ন যৌথ প্রস্তুতি সভা শেষে পুলিশ বিএনপির ৬ নেতাকর্মী আটক করে। এছাড়াও শহীদ ইকবাল হোসেন, মোহাম্মদ মুছাসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার মামলা করে হয়রানি করছেন।

গতকাল শনিবার উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের পদযাত্রায় বিএনপি নেতাকর্মীদের পুলিশ বাঁধা দেয় বলে নেতৃবৃন্দরা অভিযোগ করেন। এছাড়াও বাড়িতে বাড়িতে অভিযানের নামে অহেতুক হয়রানি করারও অভিযোগ রয়েছে। তার পরও পুলিশি বাঁধা অতিক্রম করে সদর ইউনিয়ন, হরিহরনগর, চালুয়াহাটি, ভোজগাতী, দূর্বাডাঙ্গা, কুলটিয়া ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। তবে পদযাত্রায় বাঁধা অথবা হয়রানির অভিযোগ অস্বীকার করে থানার ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয় ভ’মিকা পালন করেছে মাত্র।

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit