বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

জমজমাট বাজুস ফেয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : সাদমান এবং তানিয়া। তাদের বিয়ে ফেব্রুয়ারির ১৫ তারিখ। বিয়ের প্রায় সব কেনাকাটা সম্পন্ন। বাকী আছে গয়না কেনা। সেজন্য তারা এসেছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফেয়ারে। তারা জানান, বিয়ের গয়না মূলত অফারে কিনতেই মেলায় এসেছেন। শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে ঘুরে এমন অনেক গল্প জানা গেছে।

মেলায় ডায়মণ্ড ওয়ার্ল্ডের স্টলে গয়না দেখছিলেন রুবিনা হক। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। রুবিনা গণমাধ্যমকে বলেন, মেলায় ডায়মন্ডের নাকফুল কিনতে এসেছি। আর নাকফুল কিনতে আসার মূল কারণ হলো এখানে মেলা উপলক্ষ্যে বিভিন্ন অফার দিচ্ছে। অন্য সময়ে সচরাচর এমন অফার মেলে না।

আপন জুয়েলার্সের স্টলে কথা হয় মোহাম্মদ শরীফ নামে এক জনের সঙ্গে। তিনি বলেন, মেলায় ঘুরতে এলাম স্ত্রীসহ। অনেকদিন ধরেই একটা স্বর্ণের চেইন কিনে দেওয়ার কথা তাকে (হাসি)। সচরাচর দাম তো বেশি থাকে। ইদানীং তো আরও বেড়েছে। তাই ভাবলাম এখান থেকে অফারে যদি নিতে পারি।

এবার বাজুস ফেয়ারে ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দেশের অর্থনীতিতে অনবদ্য ভূমিকা রাখা বাংলাদেশের জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন দ্বিতীয় বাজুস ফেয়ার আগামীকাল (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বাজুস ফেয়ার ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit