মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

যে কারণে সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করলেন তামিলনাড়ুর দলিত নারী কবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পুরস্কারের সঙ্গে যুক্ত ‘বিতর্কিত’ আদানি শিল্পগোষ্ঠীর নাম। তাই পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত নিলেন দেশটির তামিলনাড়ুর এক দলিত নারী কবি। 

একটি ইংরেজি সংবাদপত্র সম্প্রতি একটি পুরস্কারপ্রদান অনুষ্ঠানের আয়োজন করে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ১২জন কৃতী নারীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তাদের মধ্যে ছিলেন দলিত সাহিত্য নিয়ে দীর্ঘ দিন কাজ করা তামিল কবি সুকিরথারানিও। পুরস্কার গ্রহণের বিষয়ে আয়োজকদের প্রাথমিকভাবে সম্মতিও জানিয়ে দিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি জানতে পারেন এই পুরস্কারটি আদানি গোষ্ঠী ‘স্পনসর’ করছে। তারপরই আদানিদের অর্থে কেনা পুরস্কার গ্রহণ করবেন না বলে আয়োজকদের জানিয়ে দেন সুকিরথারানি।

নিজের এই সিদ্ধান্তের সমর্থনে তিনি বলেন, “আমি যে দর্শনে বিশ্বাস করি এবং যে দর্শন জীবনে মেনে চলি, এই পুরস্কার নিলে তারই বিরুদ্ধাচারণ করা হবে।” 

গত ৮ ফেব্রুয়ারি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একটি হোটেলে প্রাপকদের হাতে এই পুরস্কারও তুলে দেওয়া হয়। তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছিলেন সুকিরথারানি। একই সঙ্গে একটি সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, অনেক পরে তিনি জেনেছিলেন যে ‘দেবী’ নামক এই পুরস্কারটির স্পনসর আদানি। খবর পাওয়ামাত্রই তিনি পুরস্কার নেওয়ায় তার অপারগতার কথা জানিয়ে দেন। এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে তামিল ভাষায় একটি ফেসবুক পোস্টও করেন তিনি। সূত্র: দ্য ওয়্যারটেলিগ্রাফ ইন্ডিয়ান্যাশনাল হেরাল্ড

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit