মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

চকরিয়া মাতামুহুরি চর থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার

এম রায়হান চৌধরী ,চকরিয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৩ Time View
এম রায়হান চৌধরী ,চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় মোঃ বেলাল উদ্দিন (৩৫) নামে এক ট্রাক চালকের রক্তামাখা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।৮ ফেব্রুয়ারী বুধবার বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়াবাজার এলাকার মাতামুহুরী নদীর চর টমেটো ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার হয়।বেলাল একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আনিচ পাড়া এলাকার মো. মারজাহান এর ছেলে। সে পেশায় ট্রাক চালক ছিলেন।

স্থানীয় লোকজন জানায়, বেলা ১২টার দিকে নদীতে গোসল করতে যাওয়ার সময় এক নারী লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেই তাকে হত্যা করে লাশ নদীর চরে টমেটো ক্ষেতে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit