সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

আবার সব আদালত বর্জনের ঘোষণা দিলেন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবীরা 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আবার সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার দুপুরে সাধারন সভা করে জেলা আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নেন। পরে বিষয়টি সাংবাদিকদেরকে অবহিত করা হয়। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়ে ১৬ ফেব্রয়ারী পর্যন্ত চলবে।  
সর্বশেষ কর্মসূচি অনুযায়ি ৭ ফেব্রয়ারী পর্যন্ত আইনজীবীরা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন কর্মসূচি পালনের ঘোষণা দেন। ১ ফেব্রয়ারী সাধারন সভা করে আইনজীবীরা এ সিদ্ধান্ত নেন।  

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার ও  নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল -১ এর বিচারক  (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুক এর অপসারণ এবং জেলা জজের  নাজির মুমিনুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গত  ৫ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে সব আদালত বর্জন করে আসছেন জেলা বারের আইনজীবীরা। এক পর্যায়ে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যান দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন অব্যাহত রেখে বাকি সব আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন আইনজীবীরা। ৭ ফেব্রয়ারির মধ্যে আইনজীবীদের দাবি পূরণ না হলে ওইদিন বিশেষ সাধারণ সভা করে সব আদালত বর্জনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছিলো। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানবীর ভূঞা জানান, ৭ ফেব্রয়ারি পর্যন্ত দু’টি আদালত বর্জনের কর্মসূচি বাড়ানো হয়। তখন বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সভা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে। সেই মোতাবেক দাবি পূরণ না হওয়ায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাধারন সভায় উপস্থিত সকল আইজীবীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit