বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

লালমনিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় প্রান গেল কলেজ ছাত্রের

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় হাফিজুল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। রোববার (০৫ফেব্রুয়ারি) রাত ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে রোববার সকালে হাতীবান্ধার  নওদাবাস এলাকায় এ সড়ক দুর্ঘটনায় আহত হয়। নিহত হাফিজুল ইসলাম (২২) হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের জসীর উদ্দীনের ছেলে। সে বড়খাতা ডিগ্রী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি মোটরসাইকেল  অনলাইনে মালা মাল ডেলিভারি করার চাকরি নেয়।
পুলিশ ও স্থানীয় স্থানীরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে হাতীবান্ধা থেকে দইখাওয়া যাওয়ার পথে নওদাবাস এলাকায় একটি মাইক্রোবাস কে সাইড দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আটটার দিকে মারা যান।
পারুলিয়া তফসিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম বলেন, সে অনেক ভালো ছাত্র ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ আনার প্রক্রিয়া চলছে। 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit