মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি আশুলিয়ায় কিস্তি ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক অনুদান  পরিবেশ রক্ষায় লালমনিরহাটে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতকসহ মাকে জীবিত উদ্ধার

কুড়িগ্রামে কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রাশিদুল ইসলাম রাশেদ,কুড়িগ্রাম
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

রাশিদুল ইসলাম রাশেদ,কুড়িগ্রাম : কুড়িগ্রামে কলেজ শিক্ষক মোকছেদুর রহমান (দুলাল) এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ভোগডাঙ্গা মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোকছেদুর রহমান (দুলাল) এর কাছে পূর্ব শত্রুতার জেরে বিসিক এলাকার নুরুন্নবী সরকার গ্রুপ বিভিন্নভাবে চাঁদা দাবী করে আসছিল।

শনিবার সন্ধ্যায় শিক্ষক মোকছেদুর রহমান (দুলাল) কুড়িগ্রাম শহর থেকে নিজ বাড়িতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। কুড়িগ্রাম যতিনেরহাট এলাকায় পৌঁছলে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত নুরুন্নবী সরকার, আহিনুর রহমান, আনিছুর, মাসুদ রানাসহ ২০-২৫জনের একটি সশস্ত্র দল মোটরসাইকেল চালানো অবস্থায় তার উপর দেশীয় বিভিন্ন অস্ত্রসহ ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তার ডান হাতে ছুরিকাঘাত লাগে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ফুসে উঠেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বক্তারা, বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সন্ত্রাসীরা উল্টো মোকছেদুর রহমান (দুলাল)সহ তার পরিবারবর্গের নামে যে মিথ্যা মামলা করার পাঁয়তারা করছে সে বিষয়ে প্রশাসনসহ সকলের সহযোগিতা দাবি করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit