মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি আশুলিয়ায় কিস্তি ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক অনুদান  পরিবেশ রক্ষায় লালমনিরহাটে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতকসহ মাকে জীবিত উদ্ধার

এশিয়া কাপের ভেন্যু নিয়ে অচলাবস্থা কাটছে না

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩ এশিয়া কাপের ভেন্যু নিয়ে অচলাবস্থা কাটছে না। এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে, সেখানে খেলতে যাবে না ভারত। এনিয়ে গত একটি বছর বার বার সভায় বসেও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি। 

এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না এলে পাকিস্তান দলও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে হুশিয়ারি পিসিবি’র।

এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তানের মহা লড়াই। মাঠে ব্যাট-বল হাতে লড়াইটা শুধুই ছিল জয়-পরাজয়ের। তবে, এবার ২০২৩ এশিয়া কাপ মাঠে গড়ানোর আগেই ভারত-পাকিস্তানের লড়াইটা শুরু হয় ভেন্যু নিয়ে।  

এসিসি পূর্বের নির্ধারিত মতে, আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। তবে, ভারত আগেই জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে যাবে না। যার ফলে দেখা দেয় বিপত্তি। এর পাল্টা হুমকিও দিয়েছিল পাকিস্তান। তারা জানায়, যদি ভারত পাকিস্তানে এসে এশিয়া কাপ না খেলে তবে তারাও ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না।

এ নিয়ে দুই বোর্ডের মধ্যকার সম্পর্ক আরও শীতল করতে কয়েক ধাপে বৈঠক করেছেন এসিসির সভাপতি ও বিসিবিআই সচিব জয় শাহ আর পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। বৈঠকের পরও মিলছেনা সমধান। 

পাকিস্তানের মাটিতে বহুপক্ষীয় টুর্নামেন্ট আয়োজনের জটিলতা এখনই সমাধান করতে চায় পিসিবি। নয়তো ভবিষ্যতের জন্য বিপরীত দৃষ্টান্ত তৈরি হয়ে থাকবে। কেননা, ২০২৩ এশিয়া কাপের পাশাপাশি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত পাকিস্তানের। 

মার্চে আবারও আলোচনায় বসবেন এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রকরা। সেখানেই চূড়ান্ত হবে এবারের এশিয়া কাপের ভেন্যু।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit