বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ভাত তুলে নিয়ে খেতে বলায় মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : বগুড়ার ধুনটে ভাত তুলে না দেওয়ায় মাথায় গাছের ডালের আঘাতে মা আলতাফুন্নেছাকে (৬৫) হত্যার দায়ে ছেলে মাদকাসক্ত আবু বক্করকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বুধবার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের এপিপি নাসিমুল করিম হলি বিকালে এ তথ্য দিয়েছেন।

আদালত সূত্র জানায়, বগুড়ার ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে আবু বক্কর ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন। নেশা অবস্থায় তিনি গত ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০টার দিকে বাড়িতে ফেরেন। এরপর তিনি ভাত দেওয়ার জন্য মা আলতাফুন্নেছাকে ডাক দেন। বিরক্ত মা তাকে ভাত তুলে নিয়ে খেতে বলেন। এ নিয়ে মায়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে পাশে থাকা ইউক্যালিপটাস গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করেন। অচেতন অবস্থায় আলতাফুন্নেছাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।

এ ব্যাপারে বড় ভাই শাহ আলম ধুনট থানায় আবু বক্করের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ ১৬ অক্টোবর তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করে। এর আগে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার তৎকালীন এসআই রফিকুল ইসলাম ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রোববার দুপুরে আসামির উপস্থিতিতে উল্লিখিত রায় ঘোষণা করেন। গ্রেফতারের পর থেকে আবু বক্কর জেলহাজতে আছেন। আসামি পক্ষে স্টেট ডিফেন্স অ্যাডভোকেট কামাল উদ্দিন মামলা পরিচালনা করেন।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit