শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, সোমবার থেকে মাছ যাবে আখাউড়া দিয়ে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার হস্তক্ষেপে আগামীকাল সোমবার থেকে ফের মাছ রপ্তানি শুরু হবে।

ব্যবসায়িদের সঙ্গে কথা বলে ও ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ পত্রিকা সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন বন্দর দিয়ে মাছ, মাংস ও পোল্ট্রিজাত খাদ্য আমদানির উপর এক মাসের নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় সরকার। এসব পণ্য আমদানি প্রক্রিয়ায় লোকবল সংকটসহ নানা কারণে কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নেন। 

এ অবস্থায় ১ ফেব্রয়ারি থেকে সারাদেশের অন্যান্য বন্দরের মতো আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে ওপারে ত্রিপুরার রাজ্যে ব্যাপক প্রভাব পড়ে। কেননা, ত্রিপুরা রাজ্যের আগরতলাসহ বিভিন্ন এলাকা বাংলাদেশের মাছের উপর নির্ভরশীল। 

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম  বলেন, ‘মাছ রপ্তানিতে নানা সমস্যা রয়েছে। যতটুকু জেনেছি এসব সমস্যা সমাধানে এক মাসের জন্য মাছ আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপে আখাউড়া বন্দর দিয়ে মাছ আমদানি করবে তারা। সে অনুসারে সোমবার থেকে মাছ রপ্তানির প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের ব্যবসায়িরা। তবে রবিবার সন্ধ্যা নাগাদ এ বিষয়ে লিখিত কোনো ডকুমেন্ট আমাদের হাতে আসেনি।’

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit