শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

১১লক্ষ টাকা দিয়ে তিন বছরেও চাকুরী নেই, টাকা ফেরৎ চাইতে গিয়ে পেলেন চালকের মারপিট !

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ১১লাখ ১০ হাজার টাকা দিয়ে তিন বছরেও মেলেনি ফায়ার সার্ভিসের গাড়ি চালকের চাকুরী। চাকুরীর জন্য রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে গেলেও কোন ভাবেই মেলেনি চাকুরী। উল্টো চাকুরীর জন্য নেয়া টাকা ফেরত চাইতে গিয়ে পেলেন গাড়ি চালকের মারপিট। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হলেও ৩ সপ্তাহেও কোন প্রতিকার মেলেনি ভুক্তভোগী সিরাজ ইসলামের। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ব্যাংকান্দা গ্রামের মমিনুর ইসলামের ছেলে।

অভিযুক্ত গাড়ি চালক আব্দুর রউফ আদিতমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি চালক পদে কর্মরত রয়েছেন। তিনি কুড়িগ্রামের বাসিন্দা। অভিযোগে জানা গেছে, পাটগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন গাড়ি চালক আব্দুর রউফ। গত ২০২০ সালে সিরাজ ইসলামকে ফায়ার সার্ভিসের গাড়ি চালক পদে চাকুরী দেয়ার নাম করে ১১লাখ ১০ হাজার টাকা গ্রহন করেন আব্দুর রউফ। চালক হিসেবে লাইসেন্স ছিল না সিরাজের। ভাড়ি যান চালনার বৈধ লাইসেন্স পেতে ফরিদপুর নিয়ে যান এবং কোন রকম পরীক্ষা ছাড়াই লাইসেন্স পাইয়ে দেন। পরবর্তিতে নিজ গাড়িতেই সিরাজকে গাড়ি চালানো শিখান রউফ।

লাইসেন্স ও গাড়ি চালানো শিখে দিলেও কাংখিত চাকুরী নিয়ে দিতে পারেননি আব্দুর রউফ। চাকুরীর জন্য রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে যান তিনি। কিন্তু কোন ভাবেই চাকুরী দিতে পারেননি। অবশেষে টাকা ফেরত চাইলে টালবাহনা শুরু করেন। শুধু সিরাজকেই নয়, অনেককে চাকুরী দিতে চেয়ে টাকা নিয়ে প্রতারনা করেছেন ফায়ার সার্ভিসের এই গাড়ি চালক রউফ। বিষয়টি নিয়ে পাটগ্রামের সুধিজন আলোচনায় বসলে টাকা ফেরত দিতে চেয়ে রাতের আঁধারে বদলি নিয়ে আদিতমারী চলে যান আব্দুর রউফ।

এরপর আদিতমারী ফায়ার স্টেশনে গিয়েও তার স্বাক্ষাত পাননি সিরাজসহ অন্য চাকুরী প্রত্যাশীরা। তার স্বাক্ষাতে আসা লোকদের অধিকাংশ টাকা লেনদেনের। অফিসের ঝামেলা এড়াতে অফিসে থাকলেও তার সহকর্মীরা জানান রউফ অফিসে নেই। তার বাসায় গিয়েও গেট না খোলায় তার স্বাক্ষাত মেলেনি কখনই। গত ১১ জানুয়ারি রউফের দেখা করতে সকাল থেকে বিকেল অবদি আদিতমারী ফায়ার সার্ভিসের গেটেই বসে ছিলেন সিরাজ ও তার ভগ্নিপতি আলামিন ইসলাম। এক পর্যেয় বিকেলে অফিসের গেটেই রউফের সাথে তাদের স্বাক্ষাত হয়। এ সময় চাকুরীর জন্য দেয়া ১১ লাখ ১০ হাজার টাকা ফেরত চাইলে তাদেরকে ছিনতাইকারী বলে চিৎকার দিয়ে এলোপাতারী মারপিট শুরু করে। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় বিচার চেয়ে ওই দিন রাতে আদিতমারী থানায় আব্দর রউফের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সিরাজ ইসলাম। অভিযোগের ২৪ দিনেও থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে ভুক্তভোগি সিরাজের অভিযোগ। ভুক্তভোগি সিরাজ ইসলাম বলেন, চাকুরী দিতে চেয়ে ১১লাখ ১০ হাজার টাকা নিয়েছেন রউফ। কিন্তু চাকুরী তো দিলই না। টাকা ফেরত চাইতে গিয়ে পিটুনী খেতে হয়েছে। কোন রকম পরীক্ষা ছাড়াই ড্রাভিং লাইসেন্সও নিয়ে দিয়েছেন। এখন চাকুরীও নেই, টাকাও নেই। উল্টো পিটুনী খেতে হলো। অভিযোগ দিলাম সেটারও কোন প্রতিকার মেলেনি।

অভিযুক্ত আদিতমারী ফায়ার সার্ভিসের গাড়ি চালক আব্দুর রউফ বলেন, তাকে চাকুরী নয়, লাইসেন্স পেতে সহায়তা করেছি। লাইসেন্স পেতে বিলম্ব হওয়ায় ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষায় সিরাজ অংশ গ্রহন করতে পারেনি। মুলত তাদের অত্যাচারে আমি পাটগ্রাম থেকে বদলি নিয়ে আদিতমারী এসেছি। এখানেও তারা অত্যাচার শুরু করেছে। আদিতমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভার) মনির উদ্দিন সরকার বলেন, রউফের বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষও অবগত রয়েছেন। তবে ১১ জানুয়ারি অফিসে ছিলাম না তাই ওই দিনের ঘটনা আমার জানা নেই। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বলেন, অভিযোগটি এখনো তদন্ততাধিন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit