বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

রাজশাহী মহানগরীতে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত আসলাম (৩৩) রাজশাহী মহানগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকার মরহুম আব্দুর রহমানের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল সকল ৯টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন মাদক ব্যবসায়ী রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম সকাল সোয়া ৯টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি আসলামকে আটক করে। এসময় আসলামের কাছ থেকে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, অপর মাদক ব্যবসায়ী মো: মামুনের নিকট হতে ক্রয় করে বিক্রয়ের জন্যে নিজের কাছে রেখেছিল।পলাতক মামুনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্যব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit