শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মঞ্চায়িত হলো নাটক “নবাব সিরাজউদ্দৌলা”

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে মঞ্চস্তহলো নাটক “নবাব সিরাজউদ্দৌলা”। ১৭৫৬ সালের ১৯ জুন থেকে ১৭৫৭ সালের ১৯ জুন পর্যন্ত ইংরেজ ও বাঙ্গালীদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে নির্মিত বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুউদ্দৌলার নামে নির্মিত এ নাটকটি লালমনিরহাটে মঞ্চায়িত হওয়ায় হৃদয় কেড়েছে লালমনিরহাটের অসংখ্য দর্শকের।শুক্রবার(৩ ফেব্রুয়ারী) রাতে লালমনিরহাট পুরাতন জেলা পরিষদ মিলনায়তনে “নবাব সিরাজউদ্দৌলা”এ নাটকটি মঞ্চায়িত হয়।
“নাটক জীবন নয় কিন্তু জীবনটা নাটকের মতই এই শ্লোগানকে সামনে রেখে নবাব সিরাজউদ্দৌলা নাটকটিতে লালমনিরহাট বর্ণমালা থিয়েটারের প্রয়োজনা ও পরিবেশনায় বর্ণমালা থিয়েটারের একদল তরুণ অভিনয় শিল্পীরা অভিনয় করেন।
বর্ণমালা থিয়েটারের আয়োজনে এ অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(স্থানীয় সরকার) রফিকুল আলম, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বর্ণমালা থিয়েটারের সভাপতি এন্তাজুর রহমান, সম্পাদক মতিয়ার রহমান, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তাবৃন্দ ও নাটক দেখতে আসা বিভিন্ন শ্রেনী পেশার কয়েকহাজার দর্শক উপস্থিত ছিলেন।নাটক শেষে আমন্ত্রিত অতিথিরা বাংলা ও বাঙ্গালীকে তুলে ধরবে যে নাটক তা পূণরায় আয়োজন করার অনুপ্রেরণা যুগিয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং অভিনেতাদের মাঝে পুরস্কার বিতরণ করে।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit