রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

পাকিস্তানি টিভি চ্যানেলে সালমানের উপহার নিয়ে আলোচনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর সাত পাকে বাঁধা পড়েন বলি অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি এবং ভারতীয় দলের ক্রিকেটার কেএল রাহুল। তাদের বিয়ের পরই গুঞ্জন শুরু হয় জমকালো এই বিয়েতে তারা পেয়েছেন একাধিক দামি উপহার। এবার সে উপহার লিস্টে উঠে এলো সালমান খানের নাম।

পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, আথিয়া-রাহুলের বিয়ে নিয়ে পাকিস্তানি দুই সঞ্চালক আলোচনা করছেন। দুজনেই এ বিয়েতে পাওয়া বহুমূল্যের উপহারের কথা শুনে হতবাক হয়েছেন। যদিও তাদের সেসব উপহারের দামের বেশির ভাগই ভুল তথ্য ছিল।

জিও নিউজ চ্যানেলের দুই সঞ্চালককে বলতে শোনা যায়, যে সালমান খান নিজে বিয়ে করেননি, আদৌ কখনো করবেন কি না, জানা নেই। তবে রাহুল আথিয়ার বিয়েতে তিনি দামি উপহার পাঠিয়েছেন। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদন থেকে আরও জানা যায়, ভাইরাল ওই ভিডিওতে দাবি করা হয়, সালমান নাকি নবদম্পতিকে ১.৬৪ কোটি টাকার অডি গাড়ি উপহার দিয়েছেন। এখানেই শেষ নয়, খবরে পাকি সঞ্চালকদের বলতে শোনা গেছে, সুনীল শেঠি মেয়েকে বিয়েতে ৫০ কোটি রুপির ফ্ল্যাট দিয়েছেন।

দামি উপহারের মধ্যে আরও রয়েছে জ্যাকি শ্রফের ৩০ লাখ টাকার ঘড়ি, অর্জুন কাপুরের দেড় কোটি টাকার ব্রেসলেট, মহেন্দ্র সিং ধোনির ৮০ লাখ টাকার বাইক, বিরাট কোহলির ২.১৭ কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি ইত্যাদি। যদিও ভারতীয় সংবাদমাধ্যমে মেয়ের বিয়েতে পাওয়া উপহারকে ভুল তথ্য বলে আগেই দাবি করেছিলেন বলি অভিনেতা সুনীল শেঠি।

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit