সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

গোলাপি বাস, ওঠতে পারবেন শুধু মেয়েরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্কুল-কলেজ-অফিসে যেতে নারীদের আর পোহাতে হবে না কোনো ঝুট-ঝামেলা। দাঁড়িয়ে-ঝুলে কিংবা ভিড় ঠেলে পৌঁছাতে হবে না গন্তব্যে। ‘নারীর ক্ষমতায়ন’-স্লোগানে পাকিস্তানের করাচিতে বুধবার ‘পিংক বাস সার্ভিস’ শুরু করেছে সিন্ধ মাস ট্রানজিট। 

পরিষেবাটি নারীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে ও কর্মক্ষেত্রে নারীদের আগ্রহ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ডনের খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে আটটি বাস চালু করা হয়েছে। যেগুলো সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মডেল কলোনি থেকে মালির ও টাওয়ার হয়ে শারা ফয়সাল অবধি একক রুটে চলবে। 

সকাল-সন্ধ্যায় পিক আওয়ারে প্রতি ২০ মিনিট অন্তর অন্তর বাস চলবে। বাকি সময়গুলোতে ১ ঘণ্টা ব্যবধানে এই পরিষেবা দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে বাসের ভেতরে বসানো হবে ক্যামেরা, থাকবে নারী কন্ডাক্টারও। প্রত্যেকটি বাসে থাকবে ৫০টি আসন, যার মধ্যে ‘স্পেশাল’দের জন্য বরাদ্দ থাকবে দুটি। মাত্র ৫০ টাকা ভাড়ায় সুবিধা গ্রহণ করতে পারবে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও অফিসগামী নারীরা। 

তবে উদ্বোধনের পর থেকে প্রথম সাতদিন যে কোনো নারীই চড়তে পারবেন বিনামূল্যে। পাকিস্তানের পিপলস পার্টির (পিপিপি) নেত্রী শর্মিলা ফারুকি প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে স্মরণ করে বলেন, ‘তিনি নারীদের জন্য প্রথম পুলিশ স্টেশন ও ব্যাংক নির্মাণে ভূমিকা রেখেছিলেন। পিপিপি সর্বদা নারী অধিকার ও ক্ষমতায়নে সোচ্চার।’ সিন্ধুর তথ্য ও পরিবহণ মন্ত্রী শারজিল ইনাম মেমন বলেন, ‘আমরা আমাদের মা, বোন ও কন্যাদের অবহেলা করতে পারি না। নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বাসটিতে পুরুষ চালক থাকলেও পরবর্তীতে নারী চালক বসানো হবে।’ 

তিনি এনআরটিসিকে নারীদের বাস চালানোর প্রশিক্ষণ দিতে নির্দেশ দেন। বাস সার্ভিস চালু করার দিনে নগরীর অন্যান্য নারীদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সেলিব্রেটিও। অস্কার জয়ী শারমিন ওবায়েদ চিনয় বলেন, ‘বড় শহরগুলোতে নারীদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে এলাকাগুলোতে নারীরা ক্যারিয়ার গড়তে চায়।’ স্থপতি ও গবেষক মারভি মাজহার বলেন, ‘বাস পরিষেবাগুলো যোগায়োগ রক্ষায় ভূমিকা পালন করবে। দ্বীপ অঞ্চলগুলোতে যাতায়াতের ক্ষেত্রেও সরকার ‘গোলাপি বোট’ পরিষেবা চালু করতে পারে। পাশাপাশি অন্যান্য শহরে এই বাস পরিষেবাটি প্রসারিত করার জন্যও অনুরোধ করছি।’

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit