সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত আফগান পেসার শাপুর এখন কেমন আছেন? ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার রাকসু নির্বাচনী প্রচারণায় গিয়ে মন ‘দেওয়া-নেওয়া’, প্রেম গড়ালো বিয়েতে ২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

ব্রাজিলে ‘অভ্যূত্থানের’ পরিকল্পনা: বোলসোনারোকে দায়ী করছেন লুলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা অভিযোগ উত্থাপন করে বলেছেন, তার পূর্বসুরি জাইর বোলসোনারো গত ৮ জানুয়ারি সরকারি ভবনে হামলা চালানোর ব্যাপারে তার সমর্থকদের পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। খবর এএফপি’র।

সম্প্রচার কেন্দ্র ‘রেদি টিভি’কে দেওয়া এক সাক্ষাতকারে লুলা বলেন, ‘আজ আমি পরিস্কারভাবে অবগত এবং উচ্চস্বরে ও স্পষ্টভাবে বলবো, ওই নাগরিক (সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো) অভ্যুত্থানের প্রস্তুতি নিয়েছিলেন।’

নির্বাচনে বোলসোনারোর পরাজয় মেনে নিতে অস্বীকার করে তার হাজার হাজার সমর্থক ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্ট ভবনে হামলা চালায়। লুলার দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর তারা এ তান্ডব চালায়।

এ সময় প্রেসিডেন্ট রাজধানীতে ছিলেন না।

এ হামলায় তার পূর্বসুরির ভূমিকার ব্যাপারে প্রশ্ন করা হলে লুলা বলেন, ‘আমি নিশ্চিত যে, বোলসোনারো সক্রিয়ভাবে এতে অংশ নিয়েছিলেন এবং তিনি এখনো এ ধরনের পরিকল্পনায় অংশ নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit