মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়া বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোন ধরনের সামরিক পদক্ষেপের কড়া জবাব দেয়া হবে। প্রয়োজনে সবচেয়ে অপ্রতিরোধ্য পরমাণু অস্ত্রসহ অন্যান্য শক্তিশালী অস্ত্রও ব্যবহারের হুমকি দিয়েছে দেশটি। এর আগে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পিয়ংইয়ংয়ের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই বুধবার (১ ফেব্রুয়ারি) কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া শুরু করে সিউল ও ওয়াশিংটন।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুই দেশের যৌথ মহড়ায় পরমাণু অস্ত্রবহনে সক্ষম বি-ওয়ান-বি বোমারু বিমানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-টোয়েন্টি ও এবং এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান ব্যবহার করা হয়। অত্যাধুনিক সমরাস্ত্রের পাশাপাশি এ যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্রের ২৮ হাজার ৫০০ সেনাসদস্য অংশ নেয়।

সিউলের দাবি, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের হুমকি প্রতিরোধে নিজেদের সক্ষমতার জানান দিতেই এ পদক্ষেপ। যেকোনো হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া কীভাবে আরও নিবিড়ভাবে কাজ করতে পারে এ মহড়ায় তাতেও গুরুত্ব দেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে যৌথ মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শিগগিরই ওয়াশিংটন-সিউলের এমন তৎপরতার পাল্টা জবাব দেয়া হবে। আর সেটা অত্যন্ত ভয়ঙ্কর হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit