রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

উন্নয়নের নামে ১০৪ একর জমি দখল, প্রতিবাদে মানববন্ধন 

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট বিমান বাহিনীর লিজ ভুক্ত ১০৪ একর জমি লিজ নিয়ে চাষাবাদ করা প্রায় দুই শতাধিক কৃষক কৃষানী ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। উন্নয়নের নাম করে লিজভুক্ত জমিগুলো জোর করে দখল নেয়ার পায়তারা চালানো হচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে ভুক্তভোগি দুই শতাধিক কৃষক পরিবার লালমনিরহাট শহরের মিশনমোর গোল চত্তরে ঘন্টা ব্যাপি মানববন্ধন করে।

মানববন্ধনে ভুক্তভোগি পরিবার গুলোর দাবী দীর্ঘ সময় ধরে তারা লিজভুক্ত জমিতে, ধান, আলু, ভু্ট্টাসহ নানান ফসল আবাদ করে জীবিকা নির্বাহ করছেন। সেই সাথে জমি গুলোতে প্রায় কয়েক হাজার শ্রমিক কাজ করে তাদের পরিবারের ভরন পোষন চালাচ্ছে। কিন্তু লিজকৃত জমিগুলোর মধ্যে হটাৎ করে বিমান বাহিনীর লোকজন তাবু করে এবং সকল কৃষককে জমিগুলোতে পরবর্তী ফসল আবাদ করতে নিষেধ করে। এর ফলে কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এছাড়া তাদের দেওয়া প্রেস রিলিজ থেকে আরও জানা যায় ব্যক্তি স্বার্থ হাসিলের কারণে বিমান বাহিনীর কতিপয় সদস্য ও কর্মচারীর কিছু অনৈতিক কার্যক্রমে বাহিনীর সুনাম ক্ষুন্ন হচ্ছে। অভিলম্বে দোষী ও স্বার্থন্বেষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান বক্তারা। তাদের দাবী দাওয়া মানা না হলে আগামীতে প্রয়োজনে আর কঠোরও কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেয়া হয়।

মানববন্ধনে স্থানীয় কৃষক রেজাউল করিম খন্দকারের সভাপতিত্ব ভুক্তভোগি কৃষক পরিবারের নারী পুরুষ সন্তানরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে কৃষক বাচাও জমি বাচাও আন্দোলন কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরারবর একটি স্মারক লিপি প্রদান করে।

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit